Latest Post
সবাইকে স্বাগতম আইটি বার্তা সাইটে ,নতুন নতুন সকল আইটি নিউজ পাবেন এই সাইটে

গুগল এর কয়েকটি সেবা সম্পর্কে জানুন

আশা করি ভালো আছেন সকলে। আজ আমি আপনাদের গুগল এর কয়েকটি সেবার সাথে পরিচয় করায় দিব। অনেকেই এগুলো  সম্পর্কে আগেই জেনে থাকবেন। যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন।
গুগল হট ট্রেনড
গুগল  হট ট্রেনড হল গুগল এর একটি সেবা যেখানে আপনি গুগল এ কোন টপিক দিয়ে সার্চ বেশি হয় তা জনতে পারবেন।প্রথমে এখানে যান।
তারপর ক্লিক করুন More Hot Searches। তাহলেই পেয়ে যাবেন গুগল এর হট টপিক। এটা প্রতি ঘণ্টায় আপডেট হয়।
গুগল ব্লগস 
গুগল ব্লগস এ আপনি খুঁজে নিতে পারবেন আপনার কাংখিত ব্লগ। প্রথমে এখানে যান। তারপর  সার্চ করুন যে টাইপ এর ব্লগ আপনার দরকার। নির্দিষ্ট কী- ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন অথবা  ব্লগ এর নাম দিয়েও সার্চ করতে পারেন।
গুগল ত্রান্সলেট
এটি সম্পর্কে সকলেই জেনে থাকবেন। প্রথমে এখানে যান। তারপর From:Detect language এর জায়গায় কোন ভাষা কে ত্রান্সলেট করবেন তা সিলেক্ট করুন এবং  To এর জায়গায় কোন ভাষা তে ত্রান্সলেট করবেন তা সিলেক্ট করুন। তারপর যা ত্রান্সলেট করবেন তা বক্স এ দিয়ে  Translate  এ ক্লিক করুন।
 

W3schools- এর বই Free তে দরকার?? তাহলে এখানে আসুন।।।

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদের সবারই প্রিয়  **W3Schools**। W3schools ওযেব টিউটোরিয়াল ছাড়াও কিছু বইও প্রকাশ করে যা Web Developer- দের জন্য প্রচুর সহায়ক। কিন্তু আপনারা অনেকেই জানেন যে বই গুলা মাগনা না।।
তাই আপনাদের জন্য নিয়া আসলাম W3schools এর HTML & CSS শেখার বইয়ের ফ্রি ডাউনলোড লিংক।

ডাউনলোড করুন ** এখান  ** থেকে।।।
 

ডিভিডি থেকে কপি করা .vob ফাইল জোড়া লাগাবেন যেভাবে।

ডিভিডি থেকে যখন আমরা কোনো মুভি কপি করি তখন সাধারণত মুভিটা কয়েকটা ভাগে .vob ফরমেটে থাকে। অনেক প্রিয় কোনো মুভি হলে আমরা সংরক্ষন করার জন্য কনভার্টর দিয়ে কনভার্ট করে একসাথে করার চেষ্টা করি যেটা আসলে অনেক সময় নেয় এবং চাহিদা অনুযায়ী ফল দেয় না।
কয়েকদিন আগে ছোট একটা সফটওয়ার পেলাম যেটা সহজেই খুব কম সময়ের মধ্যে .vob ফাইল জোড়া লাগাতে পারে।
২১৮ কিলোবাইটের সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করে এক্সট্রাক্ট করে ডাবল ক্লিক করে ওপেন করলে নিচের মত একটা উইন্ডো পাবেন।

"Add VOB File" বাটনে ক্লিক করে পার্ট ফাইলগুলো সিলেক্ট করে দিন। তারপর "Change File Name" বাটনে ক্লিক করে আউটপুট ফাইলটা কোথায় সেভ হবে এবং তার নাম কি হবে তা ঠিক করে দিন। এবার জোড়া লাগানোর পালা, "Join VOB Files" বাটনে ক্লিক করুণ।
আমার এক্সপিতে ভালোভাবেই চলে এটা, সেভেন বা অন্য অপারেটিং সিস্টেমে কেমন চলবে জানা নেই। এটা সম্পুর্ন ফ্রী একটা সফ্ট্‌ওয়ার এবং কোনো রকমের ইন্সটলেশনের ঝামেলা নেই।
H264-MPEG4-AVC হাই ডেফিনেশান ডিভিডি রিপিং নিয়ে একটা ডিটেইলড টিউন করার ইচ্ছা আছে সামনে।
 

গুগল এ্যাডসেন্স থেকে বেশি পরিমানে আয়

ইন্টারনেট থেকে আয়ের ইচ্ছা প্রায় সকল ব্রাউজারের মধ্যেই বিদ্যমান আছে। তবে আপনি তুলনামূলক কম পরিশ্রম করে ভাল উপার্জন করা সম্ভব যদি আপনি একজন প্রফেশনাল মানের ওয়েব বা ব্লগ পাবলিশার হতে পারেন। কেননা, অনলাইনে যতগুলো মাধ্যমে অর্থ উপার্জন করা যায় অনলাইন এ্যাডভারটাইজিং তাদের মধ্যে অন্যতম। আর একজন প্রফেশনাল মানের পাবলিশার হতে হলে অবশ্যই আপনাকে কিছু বিষয় জেনে-বুঝে কাজ করতে হবে। আর এ আয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গুগল এ্যাডসেন্সকে। এখন পর্যন্ত যতগুলো এ্যাডসেন্স কোম্পানি গড়ে উঠেছে, সকল দিক বিবেচনা করলে গুগল এ্যাডসেন্স এর অবস্থান সবার শীর্ষে। এখানে যেমনি কোন অসৎ আচারন সহ্য করা হয় না, তেমনি আপনার উপার্জিত অর্থ পরিশোধের বেলায়ও তারা থাকে বেশ সোচ্চার। অর্থাৎ, অর্থ উপার্জনের পরে অর্থ হাতে পাওয়ার ব্যাপারে কোন প্রকার সন্দেহ নেই।
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রডাক্ট বিশ্বব্যাপী মার্কেটিং করার জন্য সবার আগে অগ্রাধিকার দেয় গুগলকে। কেননা তাদের আছে সুবিশাল নেটওয়ার্ক এবং সার্চ ইন্জিনের দিক থেকে বিবেচনা করলে গুগল অপ্রতিদ্বন্দী। এ্যাড কতবার দেখানো হবে, কোন ধরনের সাইটে দেখান হবে ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে গুগলে এ্যাড দেয়ার জন্য প্রথমে একটি প্রডাক্ট কোম্পানি গুগলকে পে করে থাকে। এক্ষেত্রে একই কী ওয়ার্ডের ওপর বিভিন্ন কোম্পানি কম-বেশি রেটে এ্যাড প্রদান করে থাকে। তাই আপনার ব্লগ বা ওয়েবসাইটে এ্যাড পাবলিশিং এর ক্ষেত্রে এ্যাডের কোয়ালিটিকে অব্শ্যই বিবেচনা করতে হবে। কেননা, এ্যাডসেন্স থেকে আপনার অতিরিক্ত আয়ের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। তাই আসুন এবার জেনে নেই এডসেন্স থেকে আয়ের কিছু কৌশল বা বিবেচ্য বিষয়সমূহ:
১. গুগল কিভাবে একটি সাইটে এ্যাড দিয়ে থাকে সে বিষয় সম্পর্কে নূন্যতম একটি ধারনা থাকা একজন ওয়েব পাবলিশারের জন্য খুবই জরুরি। গুগল সবসময় আপনার প্রত্যেকটি আর্টিকেলের কীওয়ার্ডকে বিবেচনা করে থাকে। তাই বেশি উপার্জনের ইচ্ছা থাকলে অবশ্যই আপনাকে মূল্যবান কীওয়ার্ড বেছে নিতে হবে। আর এটি আপনি রিসার্চ করতে পারেন গুগল কীওয়ার্ড টুল এর মাধ্যমে। ধরুন, আপনি যদি একটি গাড়ির মডেল নিয়ে আর্টিকেল পোষ্ট করেন তবে অবশ্যই আপনি একটি গাড়ি কোম্পানির এ্যাড পেতে পারেন। এটিই হচ্ছে কীওয়ার্ড রিলেটেড এ্যাড প্রদর্শন সিষ্টেম।
২. একজন ভাল ব্লগার তার ব্লগে লিখবেন এটা স্বাভাবিক, কিন্তু তার চেয়েও বড় কথা হল অধিক উপার্জনের জন্য যেকোন কন্টেন্ট না লিখে বিষয়ভিত্তিক কন্টেন্ট লিখতে হবে। সাধারনত প্রডাক্ট এবং সার্ভিস নিয়ে লেখালিখি করলে ভাল ফলাফল পাওয়া যায়। কেননা এ ধরনের বিজ্ঞাপনের আউটলুক যেমনি সুন্দর তেমনি এর টাইটেল থাকে অনেক বেশি আকর্ষনীয়।
৪. সত্যি কথা বলতে গুগল এ্যাডসেন্স থেকে আয়ের পূর্ব শর্ত হল সাইটে প্রচুর ভিজিটর থাকতে হবে আর ভিজিটর বৃদ্ধির জন্য আপনারকে অবশ্যই পেজকে অপটিমাইজ করতে হবে। যার ফলে দিনে দিনে আপনার টপিকসগুলো গুগলের সার্চে চলে আসতে থাকবে।
৫. উপরের বিষয়গুলোর পাশাপাশি দেশ ভেদেও এ্যাড থেকে আয়ের রেট কম-বেশি হয়ে থাকে। ধরুন একটি এ্যাডে যদি কোন বাংলাদেশী ভিজিটর ক্লিক করে থাকে তবে আপনি যতটুকু আয় করবেন তার চেয়ে অনেক বেশি আয় করতে পারবেন এই একটি ক্লিক যদি ইউরোপ কিংবা আমেরিকা থেকে করে। বিষয়টি বেশ স্বাভাবিক যে আমাদের দেশের টাকার মূল্য আর ধনী দেশগুলোর টাকার মূল্য সমান নয়। পাশাপাশি অনলাইন থেকে প্রডাক্ট কেনা-কাটা করার প্রচলন ধনী দেশগুলোতে বেশ সমাদৃত, যা আমাদের দেশে নাই বললেই চলে। অর্থাৎ এ্যাড কোম্পানির প্রত্যাশা পূরন হয়ে থাকে যখন এ্যাডের মাধ্যমে তাদের বিক্রির পরিমান বাড়ে।
৬. একজন ব্লগার নিয়মিত লেখালেখি করে যে পরিমান উপার্জন করে তার চেয়ে অনেক বেশি উপার্জন সম্ভব যদি আপনি প্রডাক্ট কিংবা সার্ভিস এর উপরে অল্প কিছু টপিকস লিখে সেগুলোকে যদি গুগলের সার্চে নিয়ে আসা যায়। এ জন্য আপনাকে অল্প পরিমান টপিকস লিখে সেগুলো সার্চে নিয়ে আসতে বেশি বেশি এসইও এর কাজ করতে হবে। আর্টিকেল লেখার সুবিধার জন্য অবশ্যই আপনি লেখার পূর্বে বিভিন্ন সাইটের প্রডাক্ট রিভিউ পড়ে নিতে পারেন।
 

১১টি ফ্রি অনলাইন ব্যাকআপ সার্ভিস

এখন আমরা প্রবেশ করেছি ক্লাউড কম্পিউটিংয়ের যুগে। আমাদের ডাটাগুলো এখন আর শুধু আমাদের ডেস্কটপ, ল্যাপটপ বা রিমুভেবল স্টোরেজেই সংরক্ষিত থাকছে না বরং অধিক সুরক্ষার জন্য প্রয়োজনীয় ডাটাগুলো এখন আমরা স্টোর করে রাখছি বিভিন্ন অনলাইন ব্যাকআপ সার্ভিস প্রদানকারী প্রথিষ্ঠানের সার্ভারে। প্রয়োজন পড়লে ডাউনলোড করে নিচ্ছি কিংবা পছন্দের সব জিনিস শেয়ার করছি বন্ধুদের সাথে। তবে, ক্লাউডে তথ্য সংরক্ষন করতে হলে নির্দিষ্ট ফি প্রদান করতে হয়। কী মন খারাপ লাগছে? তার আর দরকার নেই। কারণ, আজ আমি আপনার সাথে পরিচয় করিয়ে দেব এমন ১১টি প্রতিষ্ঠানের সাথে, যারা ফ্রি অনলাইন ব্যাকআপ সার্ভিস দেয়। তাহলে বেছে নিন আপনি কোনটা ব্যাবহার করবেন।

১. MiMedia Free
  এমআইমিডিয়া ফ্রি আপনাকে দিচ্ছে পুরো ৭ জিবি ব্যাকআপ স্পেস। একে একটি সলিড ব্যাকআপ প্ল্যান বলা যায়। কারণ, এতে রয়েছে                রিয়েল টাইম ব্যাকআপ; অনলাইন ফটো, মিউজিক ও ভিডিও প্লেয়ার এবং ইজি ফাইল শেয়ারিং। এমআইমিডিয়ায় একাউন্ট খুলতে এই                                                     ঠিকানায় ক্লিক করুন।

২. Comodo Backup

কমোডো ব্যাকআপ-এও আপনি ৫ জিবি ফ্রি ব্যাকআপ স্পেস পাবেন। এটি খুবই ইউজার ফ্রেন্ডলি। একাউন্ট খুলতে ক্লিক করুন এখানে


৩. IDrive Basik

আইড্রাইভ-এর বেসিক প্লেন আইড্রাইভ বেসিক নামে পরিচিত। এখানে সাইনআপ করলে আপনি ৫ জিবি ব্যাকআপ স্পেস। সাইনআপ      করতে ক্লিক করুন এখানে


৪. SugarSync

এখানেও আপনি ৫ জিবি ব্যাকআপ স্পেস পাবেন। আর, একে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে স্পেস আরও বাড়াতে পারবেন।           সাইনআপ করুন এখানে

৫. Google Drive

গুগল তার ব্যাবহারকারীদের জন্য চালু করেছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে রেজিস্টারের জন্য আপনার একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। এখানে আপনি পাবেন ৫ জিবি ব্যাকআপ স্পেস। তবে, গুগল ড্রাইভে আপনি কোন  ম্যালিশাস প্রোগ্রাম রাখতে পারবেন না। যেমন, যদি কোন প্যাচ বা কিজেন আপলোড করেন তা কারও সাথে শেয়ার করতে পারবেন না। গুগল ড্রাইভে একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।


৬. ElephantDrive Lite Edition
  এলিফেন্ট ড্রাইভ লাইট এডিশন-এ আপনি পাবেন ২ জিবি ফ্রি ব্যাকআপ স্পেস। এতে রয়েছে ডাটা এনক্রিপশনের সুবিধা। এলিফেন্ট ড্রাইভ-এর প্রিমিয়াম প্লেনের সুবিধাগুলো এলিফেন্টড্রাইভ লাইট এডিশনেও বিদ্যমান। সাইনআপ করতে ক্লিক করুন এখানে

৭. MozyHome Free
 মযিহোম ফ্রিতে আপনি পাবেন ২ জিবি ব্যাকআপ স্পেস। সাইনআপ করুন এখান থেকে।


৮. MyOtherDrive Free
  মাইআদারড্রাইভ-এর ফ্রি একাউন্ট-এ সাইনআপ করলে আপনি পাচ্ছেন ২ জিবি ব্যাকআপ স্পেস। সাইনআপ করতে চাইলে ক্লিক করুন            এখানে

৯. SpiderOak
 স্পাইডারওক-এ সাইনআপ করলে আপনি পাবেন ২ জিবি ফ্রি ব্যাকআপ স্পেস। সাইনআপ করতে ক্লিক করুন এখানে



১০. Dropbox
  ড্রপবক্স-এ সাইনআপ করলে আপনি পাবেন ২ জিবি অনলাইন ব্যাকআপ স্পেস। সাইনআপ করতে ক্লিক করুন এখানে




১১. SkyDrive

লাইভ এবং হটমেইল ব্যাবহারকারীদের জন্য মাইক্রোসফট চালু করেছে স্কাইড্রাইভ। এখানে আপনি পাচ্ছেন ২ জিবি ফ্রি অনলাইন ব্যাকআপ স্পেস। স্কাইড্রাইভ-এ একাউন্ট খুলতে হলে আপনার একটি লাইভমেইল বা  হটমেইল একাউন্ট থাকা লাগবে। সাইনআপ করুন এখান থেকে।

এই ১১টি অনলাইন ব্যাকআপ সার্ভিসে আপনি যদি ১টি করেও একাউন্ট খোলেন, তাহলে আপনি পাবেন ৩৯ জিবি অনলাইন স্পেস। তাও সম্পূর্ণ ফ্রি। কি, মন খারাপ ভাবটা এখন আর নেই, না?
 

আপনি কী জানেন গুগল আপনার সবচেয়ে ভালো বন্ধু ….

আমরা সবাই গুগল কে ভালোবাসি । কেননা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল । অনেক লোক এটি ব্যাবহার করে । অনেকে এটি কে শুধুমাত্র তাদের ব্রাউজার এর ডিফালট সার্চ ইঞ্জিন হিসেবেই ব্যাবহার করে না ,তাদের হোমপেজ হিসেবেও ব্যাবহার করে । গুগলের এই সফলতার পেছনে রয়েছে কিছু ভাল কারন । গুগল শুধু একটি সার্চ ইঞ্জিনই নয় , একটি স্মার্ট সার্চ ইঞ্জিন ।এটি সব বর্তমানকেই তালিকা করে না বরং আর বেশি কিছু করে ।



আপনি যদি এমন লোক হন যিনি সার্চ ইঞ্জিন এ কিছু অন্যরকম কী-ওয়ার্ড দ্বারা সার্চ করেন , তাহলে এই পোস্ট টা আপনার জন্য সহায়ক হবে । আপনি বরতমানে আদিমভাবে সার্চ ইঞ্জিন ব্যাবহার করছেন । কিন্তু এখন তো আর আগের সময় নেই । আর এইজন্য গুগল কিছু সুবিধা যুক্ত করেছে্ন। যা ব্যাবহার করে আপনি হতে পারবেন স্মার্ট গুগলার । তাই কিছু সার্চ টিপস দেওয়া হল যাতে সারচিং করতে আপনার কিছু সময় বাচে এবং তারাতারি সার্চ করতে পারেন

সিমিলার সার্চ
অনেক ক্ষেত্রে আপনি একটি কি-ওয়ার্ড এর সিমিলার বা আনুরুপ ওয়ার্ড পান না । এ ক্ষেত্রে আপনি এই (~) ব্যাবহার করতে পারবেন ।যেমন আপনি ওয়ার্ডপ্রেস এর টিউটোরিয়াল খুচ্ছেন । এ ক্ষেত্রে আপনি ব্যাবহার করবেন ঃ
WordPress ~tutorials will bring up WordPress guides, resources, manuals,

বিস্তারিত সার্চ
আপনি যদি একই সব্দের সাথে সম্পৃক্ত শব্দের সার্চ রেসাল্ট জানতে চান , তাহলে (“) ব্যাবহার করতে পারবেন । যেমন-
“my blogger tricks”

একটি শব্দ বা শব্দগুচ্ছ অপসারণ
(-) ব্যাবহার করে আপনি একটি শব্দ বা শব্দগুচ্ছ অপসারণ করতে পারবেন । যেমন -আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলোর রেজাল্ট লিষ্টে ফেসবুক বাদে অন্যগুলোর দেখতে চান তাহলে এইভাবে লিখুনঃ
Social media – Facebook

অথবা বিবৃতি
আপনি যদি শুধুমাত্র দুই কিওয়ার্ডের রেজাল্টসমুহ লিষ্টে পাতে চান তাহলে দুই শব্দের মাঝে অর বসালে আপনাকে দুই শব্দেরই রেসাল্ট দেখাবে । যেমন-
Facebook OR Twitter

নির্দিষ্ট সাইট খোঁজা
আপনি যদি নির্দিষ্ট সাইট এর ইনফরমেশান রেজাল্ট এ দেখতে চান তাহলে এইরকম করুন-
Social Networking site:wikipedia.org

অনুসন্ধান থেকে একটি সাইট অপসারণ
অনুসন্ধান থেকে একটি সাইট অপসারণ করতে চান আপনার সার্চরেজাল্ট থেকে তাহলে গুগলে লিখুন এইভাবে-
Social Networking – site:wikipedia.org

ফাইল অনুসন্ধান
নির্দিষ্ট ধরনের ফাইল অনুসন্ধান করার জন্য ’filetype:’ ব্যাবহার করতে পারেন । যেমন -
Android app development filetype:pdf

বিশ্ব ঘড়ি
শহরের এই মুহূর্তের সময় জানতে টাইম লেখে তারপর শহরের নাম লেখুন -
time Dhaka

ক্যালকুলেটর ব্যবহারঃ
আপনার পিসির ক্যালকুলেটর খুলার পরিবর্তে আপনি সহজে আপনার অভিব্যক্তি গুগল এ লিখতে পারে
4tan60 + 2 (9sin30 + 3cos45
গুগল আপনার জন্য ইউনিট এর হিসাবও করে দিবে । এ জন্য-
1 mile to kilometer

মুদ্রার হিসাব
গুগল আপনার জন্য মুদ্রার হিসাবও করে দিবে । এ জন্য-
1 USD to GBP

এরিয়াকোড জানা
কোন এরিয়া সম্পর্কে জানতে শুধু এরিয়া কোড লিখে দিন -
1234

এছাড়াও আরো কিছু সুবিধা হলঃ
কোন নির্দিষ্ট মূল্যের মদ্ধে কোন জিনিশ এর দাম সম্পর্কে জানতে চাইলে বা সার্চ করতে চাইলে -
iPod $300..$400

এটি নির্দিষ্ট সময়কাল এর ক্ষেত্রেও প্রযোজ্য -
IBM history 1990..2000

কোন শব্দের অর্থ না জানলে জিজ্ঞাসা করুন -
define: enigma

আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে -
weather New York

কোন মুভি সম্পর্কে জানতে চাইলে -
movie: The Avengers

কোন জায়গা সম্পর্কে জানতে চাইলে গুগল ম্যাপ কে জিজ্ঞাসা করুন -
maps: Park Lane, London

রিলেটেড ওয়েবসাইট খুজতে
related:cyberdemand.blogspot.com

ইউয়ারএল সার্চ এর ক্ষেত্রে -
related:cyberdemand.blogspot.com

ব্লক ওয়েবসাইট এর ক্ষেত্রে
cache:cyberdemand.blogspot.com

এ ক্ষেত্রে আপনাকে ওই সাইট এর cache ভারশন দেখাবে ।

আপনি যদি কোন ক্ষেত্রে উন্নতমানের কনটেন্ট চান তাহলে -
intitle: blogging tips

কোন ফ্লাইট সম্পর্কে জিজ্ঞাসা থাকলে -
British Airways flight 123

এই ছিল আপনাদের জন্য টিপস ।
 

কী বোর্ডের যে কোন কী সহজে পরিবর্তন করে নিন আপনার প্রয়োজনীয় কী তে

এটা আমার প্রথম টিউন, রোহান ভাই  (মাউস নষ্ট ? নো টেনসন, এবার আপনার কীবোর্ডকেই বানিয়ে ফেলুন মাউস) এর কমেন্টে জানতে চেয়ে ছিলেন কী বোর্ডের কী পরিবর্তন করা যায় কি না? সে থেকেই আমার এ টিউন (যদিও সফ্টওয়্যারটির লিংক ওখানে দিয়েছি)।
যারা ডাটা এন্টি করেন তাদের ডান সাইডে ট্যাব কী হলে খুব সুবিধা হয় আবার ল্যাপটপের প্রয়োজনীয় কী নষ্ট হলে অন্য কী দ্বারা কাজ সেরে নিতে পারবেন আশা করি।
কাজের কথায় আসি।
http://www.download3k.com/Install-KeyTweak.html
উপরোক্ত লিংক হতে ডাউনলোড করে নিন (External link-1 হতে ২৮০ কি.বা)
ইন্সটল করে ওপেন করুন








উপরের বক্সটি আসবে ধরুন পেজ ডাউন কী টি “ট্যাব” কী তে পরিবর্তন করবেন তাহলে “৮৬” কী টি সিলেক্ট করুন (১), Choose New Remapping হতে Tab সিলেক্ট করুন (২), Remap key প্রেস করুন (৩),  Apply (৪) করলে পিসি Re Start হবে এবং পিসি চালু হলে দেখবেন পেজ ডাউন কী টি ট্যাবে পরিবর্তন হয়েছে। এভাবে প্রয়োজন অনুযায়ী (মাল্টিমিডিয়া কীবোর্ড) কী পরিবর্তন করতে পারবেন।
কাজের চাপে টিটি দেখার খুব একটা সময় পাইনা তবে একটু সময় হলে বা সমস্যায় পরলে টিটি অপেন করতে দেরী করিনা। টিটির সকলের এত সাহায্যের মন মানসিকতা দেখে আমার খুবই অবাক লাগে, বাংলাদেশের সবাই যদি এমন মানসিকতার হত তবে আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। তবে কম্টেন্টের ক্ষেত্রে মাঝে মাঝে খুবই কষ্ট লাগে। ( আগে টিউন হয়েছে বা ছোট করে দেখা ইত্যাদী) আমার মত অনেকেই প্রতিদিন টিটি অপেন করতে পারেনা তাদের জন্য না হয় এক টিউন কয়েক বার হচ্ছে তাতে কি খুব একটা ক্ষতি হবে।
 
Cyber Developer Bangladesh
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. আই.টি. বার্তা - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger